নিখোঁজ সেলিম
জীবিকার টানে ঢাকায় গিয়ে দুই দিনের মাথায় নিখোঁজ মেহেন্দিগঞ্জ কালিকাপুর এলাকার মো. সেলিম (৩৭), ঢাকার পোস্তগোলা ব্রিজ এলাকায় অটোরিকশা চালাতে গিয়ে নিখোঁজ হন তিনি। গত দুই দিন ধরে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর ২০২৬ নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকা থেকে অটোরিকশা নিয়ে পোস্তগোলা ব্রিজের উদ্দেশ্যে রওনা হন সেলিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ সেলিম মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কালিকাপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আলম সরদার। সেলিমের ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে।
পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। এতে চরম উৎকণ্ঠায় রয়েছে পরিবার। নিখোঁজ সেলিমের সন্তান ও স্বজনরা তার অপেক্ষায় রয়েছেন।
