স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১৯৮০ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বিএনপির সহযোগী সংগঠন হিসেবে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ করেন।