মেহেন্দিগঞ্জের সন্তান কণ্ঠশিল্পী আর কে তুহিনের ১০ গান

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সন্তান তরুণ কণ্ঠশিল্পী আর কে তুহিন। বাংলা সংগীতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন তিনি। ২০১৩ সাল থেকে গান করে চলছিল তিনি। ইতিমধ্যে তার বেশ কিছু গান শ্রোতাদের পছন্দের তালিকা আছে, চোখের কোণে, তোর রাস্তা, ব্যর্থ আমি, রং তুলি, নিঝুম রাতে, মন করে তুই তুই, নিজেকে শতবার।

গান লেখা, সুর করা ও কণ্ঠ দেওয়ার পাশাপাশি বিভিন্ন গীতিকার ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করছেন এই শিল্পী। তাঁর নিজের কথা, সুর ও কণ্ঠে আসছে ‘বন্ধু’, ‘তোমার হাসি’, ‘মায়া’ ও ‘অবুঝ মন’। এছাড়া ‘জলের সারগম’, ‘আলো আঁধার’, ‘দূর আকাশের তারা’ ‘মেঘলা দিন রঙিন’, ‘দাড়ি কমা’ ও ‘একা’ সহ আরও কয়েকটি গান শ্রোতাদের মন জয় করতে আসছেন তিনি।

আর কে তুহিন বলেন, “গান হলো মনের খোরাক। মন থেকে গান করে যাবো। সময়ের স্রোতে গা ভাসিয়ে না দিয়ে গুণগত মানের দিকে নজর রেখে যত্ন করে গান করি, আর এই জন্যই আমার গানের সংখ্যা কম। আমার ভক্ত-শ্রোতারাই আমার গানের প্রাণ।”

মেহেন্দিগঞ্জের এই তরুণ সংগীত শিল্পীর স্বপ্ন, নিজের গান দিয়ে মানুষের হৃদয় ছুঁয়ে বাংলা সংগীতে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা।