আলিমাবাদ ইউপি সচিব আব্দুল রাজ্জাক আর নেই। 

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৫ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল রাজ্জাক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি একাধিক ইউনিয়ন পরিষদে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলিমাবাদ ইউনিয়নে দায়িত্ব পালনের আগে তিনি ৮ নং চর গোপালপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। সেখানেও তিনি তার কর্মদক্ষতা ও সততার স্বাক্ষর রেখে গেছেন।

শিক্ষাজীবনে তিনি ছিলেন মেধাবী। ১৯৮৮ সালে শ্রীপুর ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে বরিশালের বিএম কলেজে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

ব্যক্তিজীবনে আব্দুর রাজ্জাক ছিলেন সৎ, আদর্শবান ও সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ। সাধারণ মানুষের সঙ্গে তার ছিল গভীর সম্পর্ক। একজন মানবিক ও জনপ্রিয় সচিব হিসেবে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সেবা দিয়ে গেছেন।

তার বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাহিরচর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।