একদিনে ৯টি নরমাল ডেলিভারি, বরিশালের ১০ উপজেলার মধ্যে শীর্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ৯টি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। ডেলিভারির সংখ্যায় বরিশাল জেলার ১০টি উপজেলার মধ্যে প্রথম অবস্থানে রয়েছে হাসপাতালটি।
এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা”-(Upazila Health & Family Planning Officer (UHFPO)। বলেন, সীমিত জনবল নিয়েও হাসপাতালের নার্স ও মিডওয়াইফরা আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার জন্য দোয়া কামনা করেন।
ডা. ইমরান আরও আশাবাদ ব্যক্ত করেন, নরমাল ডেলিভারি সেবার ক্ষেত্রে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধু বরিশাল নয়, ভবিষ্যতে সারা দেশের জন্যও একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
তিনি প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সরকারি স্বাস্থ্যসেবার ওপর আস্থা রাখার আহ্বান জানান।