বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমানকে বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বদলি/ পদায়নের অংশ হিসেবে মো. রিয়াজুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
রিয়াজুর রহমান ৩৬ তম বিসিএস কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ২৫ মার্চ মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি প্রায় ১ বছর ৮ মাস মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসময় পদাধিকার বলে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ ও মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তবে ঠিক কবে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা র দায়িত্ব ছেড়ে উজিরপুর উপজেলায় দায়িত্ব গ্রহণ করবেন সে বিষয়ে সুনির্দিষ্ট তারিখ বা সময় উল্লেখ করা হয়নি।
