২১ অসহায় রোগীর হাতে সরকারি অনুদানের চেক তুলে দিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় ও দুস্থ রোগীদের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় মেহেন্দিগঞ্জ পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য রাজিব আহসান (এমপি) উপজেলার প্রায় ২১ জন অসহায় রোগীর হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। চিকিৎসার ব্যয় বহনে অক্ষম রোগীদের এই অনুদান তাদের চিকিৎসা কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।