মেহেন্দিগঞ্জের বিদ্যানন্দপুর ইউনিয়ন মহিলা দলের কমিটি গঠন

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৩ মাস আগে
ছবিঃ ফরিদ সিকদার।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা উপজেলার ৬নং বিদ্যানন্দপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

জাতীয়তাবাদী মহিলা দল, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোসাঃ জীবন নাহার বেগম ও সদস্য সচিব পাখি বেগমের যৌথ স্বাক্ষরিত এ কমিটি গত ১৬ মে ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মোসাঃ রিপা আক্তারকে আহ্বায়ক, মিলি বেগমকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ফাতেমা বেগমকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া আগামী ৯০ দিনের মধ্যে উপরোক্ত তিন নেত্রীর যৌথ স্বাক্ষরে ইউনিট (ওয়ার্ড) কমিটি অনুমোদন করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।