জুবলিকে হারিয়ে চ্যাম্পিয়ন পাতারহাট মডেল স্কুল

লেখক: নিউজ ডেস্ক: মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

মেহেন্দিগঞ্জ পৌরসভা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পাতারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল এবং জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল।

খেলার শুরু থেকেই উভয় দলই দারুণ নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স প্রদর্শন করে। নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পেলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ২-১ গোলে জয় নিশ্চিত করে পাতারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। খেলাপ্রেমী মানুষের উচ্ছ্বাস, করতালি ও সমর্থনে পুরো মাঠ ছিল প্রাণবন্ত। যা টুর্নামেন্টটির জনপ্রিয়তা ও গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে।

উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব রিয়াজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গিয়াস উদ্দিন দিপেন, যুগ্ম সিনিয়র আহ্বায়ক আহাদুজ্জামান মুক্তা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, নুর নবী, পোমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

এছাড়া সিন্নিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী-শিক্ষক মোঃ জসিম উদ্দিন, কোলচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী-শিক্ষক মাকসুদুর রহমান ফরিদ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী-শিক্ষক মোঃ কামাল উদ্দিন,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী-শিক্ষক মোঃ শোয়েব আহমেদ,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী-শিক্ষক মোঃ মাকসুদুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমান।
সার্বিকভাবে, জমজমাট এই ফাইনাল ম্যাচটি খেলোয়াড় ও দর্শক—উভয়ের জন্যই ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা