সরকারি পাতারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ইংরেজি শিক্ষক, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আবুল কাশেম সিকদার-এর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তাঁর সাবেক শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেহেন্দিগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের চুনারচর গ্রামের কৃতী সন্তান আবুল কাশেম সিকদার ২০১০ সালের ৬ জুলাই মৃত্যুবরণ করেন। শিক্ষকতা জীবনে তিনি সরকারি পাতারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের একজন জনপ্রিয় ইংরেজি শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন। তাঁর দরাজ কণ্ঠ, শৃঙ্খলাবোধ এবং শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার শিক্ষা আজও অনেকের স্মৃতিতে অম্লান।
শিক্ষকতার পাশাপাশি তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। শিক্ষা, সমাজসেবা ও রাজনীতিতে তাঁর অবদান আজও এলাকার মানুষের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন পরিবারের সদস্য, সাবেক শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
