লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

গত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেন্দিগঞ্জ এর বাড়ি ফেরার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের  বাসিন্দা সোহেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। নিহত সোহেলের মা ও শাশুড়ির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় প্রতিমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় নৌ প্রতিমন্ত্রী নিহত সোহেলের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সদস্যরা সরকারের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।