মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর মাধ্যমিক বিদ্যালয় ও কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ২০২৬ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ফাইল ও কলম বিতরণ করা হয়েছে।
আজ ১৬ এপ্রিল ২০২৬, সকাল ১০টার দিকে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে চানপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা এই উপহার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে দুইটি বিদ্যালয়ের প্রায় ১৫০ জন পরীক্ষার্থীর মাঝে পরীক্ষার প্রয়োজনীয় ফাইল ও কলম বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের আসন্ন এসএসসি পরীক্ষায় সফলতা কামনা করে দোয়া ও শুভকামনা জানান উপস্থিত অতিথিরা।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন অভিভাবক ও স্থানীয়রা।
