বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র নির্দেশনায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন খেয়াঘাটের ভাড়া পুনঃনির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পাতারহাট টু আলাউদ্দিনের খাল, পাতারহাট টু চরমিটুয়া খেয়াঘাট, চরমিটুয়া টু আলাউদ্দিনের খাল এবং মিঝিকান্দা টু গাজিরচর খেয়াঘাটকে একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে।
পুনঃনির্ধারিত ভাড়া তালিকা অনুযায়ী—
চরমিটুয়া থেকে পাতারহাট স্টিমারঘাট: পূর্বে ২০ টাকা, বর্তমানে ১০ টাকা
স্টিমারঘাট থেকে আলাউদ্দিনের খাল: পূর্বে ৫০ টাকা, বর্তমানে ৩০ টাকা
চরমিটুয়া থেকে আলাউদ্দিনের খাল: পূর্বে ৩০ টাকা, বর্তমানে ২০ টাকা
গাজিরচর থেকে মিঝিকান্দা: পূর্বে ২০ টাকা, বর্তমানে ১৫ টাকা
এছাড়াও, চরগোপালপুর ইউনিয়নের অন্তর্গত সকল খেয়াঘাটের ভাড়া ২০ টাকা থেকে কমিয়ে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, নতুন ভাড়া নির্ধারণের ফলে যাত্রীদের যাতায়াতে খরচ কমবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভাড়ার নতুন হার কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।
