অর্থের প্রলোভন দেখিয়ে, ১৫ লক্ষ টাকার স্বর্ণালংকার ও এক লাখ ১০ হাজার প্রতারণা করে নেয়ার অভিযোগ। 

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৫ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সেলিমাবাদ গ্রাম গ্রামের এক মহিলা এমন প্রতারণার ফাঁদে পড়েছেন

প্রথমে তাকে ০১৩৩৭৭১০৭৭৪ এই নাম্বার থেকে ফোন পরিচয়হীন এক ব্যক্তি ওই মহিলার জীবনের অনেক কথা বলেছেন এবং তারা যে কথাগুলো বলছেন সবই তার জীবনের সাথে মিলে গেছে এবং তারপর তিনি ওই পরিচয়হীন লোককে বিশ্বাস করেছেন এবং তিনি বলেছেন যে আপনি যদি আপনার মনের আশা পূরণ করতে চান

তাহলে আপনার আশেপাশের যারা আপনার আত্মীয়-স্বজন আছে তাদের কাছ থেকে স্বর্ণালংকার জিনিস এবং টাকা পয়সা নিয়ে নির্দিষ্ট গাছের গোড়ায় রাখবেন আমরা যেখানে রাখতে বলি সেখানে রাখবেন এবং সেখানে একটি স্বর্ণের মূর্তি পাবেন এবং সেই মূর্তি আপনি নিয়ে গেলে আপনার মনের আশা পূর্ণ হবে অর্থাৎ আপনি তাকে যাই বলবেন সেটাই আপনাকে এনে দেবে।

এই বিশ্বাসে আজ ১০ এপ্রিল ২০২৬ সকালে তিনি স্বর্ণালংকার এবং টাকা নিয়ে পাতারহাট যান একা এরপরে একটি নির্দিষ্ট গাছের গোড়ায় সেগুলো রেখে মূর্তি নিয়ে আসেন কিছুক্ষণ পর সেই মূর্তি নিয়ে আবার পুনরায় সেই গাছের নিচে গেলে তার টাকা পয়সা এবং স্বর্ণালংকার কিছুই আর সেখানে দেখতে পান না। এরপর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি ভাবেন যে আমি কি করলাম তারপরে অনেক খোঁজাখুজি করার পরও সেখানে কিছু না পেয়ে বাড়ি ফিরে আসেন এবং বিষয়টা সবাইকে জানান। বাড়ির আশেপাশে যারা তাকে স্বর্ণালংকার এবং টাকা দিয়েছে এখন তারা তাদের টাকা দাবি করছেন এবং এসময় তিনি কান্নায় ভেঙে পড়ে বারবার বিভিন্ন আর্তনাদ করতে থাকে।

স্থানীয় সূত্রে, জানা গেছে, তিনি খুব ফরহেজগার এবং তালিম করেন।

প্রতারক চক্র তাকে এটাও বলেন যে আপনি পিতলের মূর্তি বাড়িতে নিয়ে গিয়ে সেটা রেখে দিয়ে কোরআন শরীফের উপর হাত রেখে যা চাবেন তাই পাবেন। তিনি সেখান থেকে ফিরে এসেও কোরআন শরীফ নিয়ে বসে বিভিন্ন কিছু চেয়েছিলেন কিন্তু আসলে কিছুই পাননি।

বিষয়টি জানাজানি হলে আশেপাশের মানুষ তার বাড়িতে জড়ো হয়ে তার কাছে পাওনা টাকা ও স্বর্ণালংকার চান কিন্তু তিনি কিছুই দিতে পারেননি এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য যে যেই নাম্বারটি দিয়ে তাকে ফোন করা হয়েছে, সেই নাম্বারটি আর সচল নেই অর্থাৎ সেটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে এখনো ভুক্তভোগী নারী থানায় কোন অভিযোগ করেননি।