যাত্রীসেবা ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার স্টিমারঘাট টার্মিনাল পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি। শনিবার বিকেলে তিনি টার্মিনাল এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী টার্মিনালের যাত্রীসেবার মান, চলমান কার্যক্রম ও অবকাঠামোগত পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি যাত্রীদের সেবার মান আরও উন্নত করা এবং টার্মিনালের অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ, সদস্য সচিব জুবায়ের মাহমুদ এবং পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রতিমন্ত্রীর এ পরিদর্শনের ফলে স্টিমারঘাট টার্মিনালের সার্বিক সেবার মান ও অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া
