আন্তর্জাতিক মঞ্চে সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের অসাধারণ অর্জন

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ মাস আগে

অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, World Sustainable Development Goals Challenge (WSDG) 2026, Malaysia-তে অংশগ্রহণ করে সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় দল অর্জন করেছে স্বর্ণপদক (Gold Medal) এবং মর্যাদাপূর্ণ WSDG Drone & Robotics Innovation Best Project Award।

বিশ্বের ২৪টি দেশের ১২০০-এর অধিক প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিরা অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ অর্জন করেছে ১২টি Gold Medal ও ৩টি Platinum Award, পাশাপাশি Silver ও Bronze পদকও এসেছে। সামগ্রিক পদক অর্জনে বাংলাদেশ বিশ্বের অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে।

এই আন্তর্জাতিক প্রতিযোগিতার অন্যতম বিশেষ আকর্ষণ ছিল বিচারক প্যানেল। আমাদের দলের প্রকল্প মূল্যায়ন করেন মালয়েশিয়ার প্রথম মহাকাশচারী (Angkasawan) ড. শেখ মুজাফফর শুকোর (Dr. Sheikh Muszaphar Shukor)—যিনি ২০০৭ সালে মহাকাশে যাত্রা করে মালয়েশিয়ার ইতিহাসে প্রথম মহাকাশচারী হিসেবে স্থান করে নেন। এমন একজন আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্বের সামনে নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন ও মূল্যায়িত হওয়ার সুযোগ অর্জন করাও আমাদের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সম্মানের ও স্মরণীয় একটি অধ্যায়।

🏅 অর্জন: Gold Medal

🤖 বিশেষ সম্মাননা: WSDG Drone & Robotics Innovation Best Project Award

দলের সদস্যবৃন্দ:

🔹 মোঃ মাহাবুব আলম — টিম লিডার ও মেন্টর

🔹 শাহারিয়ার আলম — সদস্য

🔹 মইন আহমেদ — সদস্য

আন্তর্জাতিক মঞ্চে মেধা, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার স্বাক্ষর রেখে বাংলাদেশ এবং সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়ের নাম উজ্জ্বল করায় পুরো দলকে এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

তোমাদের এই অর্জন শুধু একটি পদক বা পুরস্কার নয়—এটি আমাদের বিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স ও উদ্ভাবনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

তোমাদের সাফল্যে আমরা গর্বিত।

অভিনন্দন, চ্যাম্পিয়নস!

পাতারহাট মুসলিম হাইস্কুল এলামনাই অ্যাসোসিয়েশন।