মেহেন্দিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা হোসেন মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের মোল্লা বাড়ির কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা হোসেন মোল্লা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করেন মেহেন্দিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফাহিম হাসান খান।

এ সময় কাজীরহাট থানার অফিসার ইনচার্জ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা হোসেন মোল্লার দাফন সম্পন্ন হয়।