আলিমাবাদে প্রাথমিক ট্যালেন্টপুল বৃত্তিতে দুই শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন।

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ১ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নংআলিমাবাদ ইউনিয়নের ৯৬ নং নন্দপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এ ২ জন শিক্ষা

র্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে তারা হলেন আরাফুল ইসলাম তিয়াম ও মাহাথির মোহাম্মদ প্রিন্স।
এই অসাধারণ সাফল্যের জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে এলাকাবাসী। তাদের এ অর্জন বিদ্যালয়, অভিভাবক এবং সমগ্র এলাকার জন্য অত্যন্ত গৌরবের।

এ সাফল্যের পেছনে যাঁদের আন্তরিক পরিশ্রম ও দিকনির্দেশনা রয়েছে—বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সচেতন নাগরিক সমাজ।তারা আরও আশা করে ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও বড় বড় সাফল্য অর্জন করে বিদ্যালয় ও এলাকার সুনাম আরও উজ্জ্বল করবে।