মাদকমুক্ত সমাজ ও নতুন ফুটবলার তৈরির লক্ষ্যে মেহেন্দিগঞ্জে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত

লেখক: সিয়াম বিশ্বাস
প্রকাশ: ৪ দিন আগে

তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে বরিশালের মেহেন্দিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম আসরের ফাইনাল ম্যাচ।
এক্স স্টুডেন্টস অব মাদারতলী ইসলামিয়া আলিম মাদ্রাসা-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আলোকসজ্জায় সজ্জিত মাঠে ফাইনাল খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক উপস্থিত হন।

মোঃ জহির হোসেন

ফাইনাল ম্যাচে অংশগ্রহণকারী দুই দলই শুরু থেকে শেষ পর্যন্ত দৃষ্টিনন্দন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য, দ্রুতগতির আক্রমণ এবং জয়ের প্রত্যয়ে ম্যাচটি দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। খেলার প্রতিটি মুহূর্তে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত ছিল পুরো মাঠ।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জহির হোসেন, প্রচার সম্পাদক, ১১ নম্বর চানপুর ইউনিয়ন ছাত্রদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাজী মুসলিম উদ্দিন রাড়ী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ সুমন।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণদের খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করে তাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
এ আয়োজন সফল করতে এলাকার বিভিন্ন সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে এবং এলাকার তরুণদের সুস্থ বিনোদন ও ক্রীড়া চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।