মেহেন্দিগঞ্জে ১৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

লেখক: সঞ্জয় গুহ
প্রকাশ: ৬ দিন আগে

বরিশালের মেহেন্দিগঞ্জে ১৫ পিচ ইয়াবা সহ রাহাত হোসেন(২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)তন্ময় কুমার দেবনাথ এর নেতৃত্বে পুলিশের টিম শনিবার দিবাগত রাত-১:৩০ ঘটিকার সময় মেহেন্দিগঞ্জ থানাধীন জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্যচর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মধ্য থেকে রাহাত হোসেন (২২), পিতা-মোঃ বজলুর রহমান ফৈরাদি-কে ১৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। রাহাত হোসেন দীর্ঘদিন যাবত জাঙ্গালিয়া ইউনিয়নে মাদক বানিজ্য করে আসছে।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন গণমাধ্যমকে জানান,রাহাত হোসেন নামের এক যুবককে ১৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলায় জেল-হাজতে প্রেরণ করা হবে।