বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে “আগামীর রাজনীতি ও করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট এলাকার উন্নয়নের রূপকার, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা রাজিব আহসান এমপি।
তিনি তার বক্তব্যে আগামীর রাজনৈতিক পরিস্থিতি, দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
