লিমন মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের সন্তান। তার পুরো নাম শওকত হাসান লিমন। তিনি মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর গ্রামের বেপারী বাড়ির সন্তান। বাবা শহীদ বেপারী ও মা মাহমুদা বেগম। ৪ ভাই ও ১ বোনের মধ্যে লিমন তৃতীয়। ছোট বেলা থেকে ভীষণ মেধাবী ছিলেন তিনি। বাড়ির কাছেই বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেষ করেন প্রাইমারীর ধাপ।
পরে মাধ্যমিকে ভর্তি হন মেহেন্দিগঞ্জ উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। তিনি ২০১০ অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় একমাত্র শিক্ষার্থী হিসেবে এ প্লাস পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম স্থানের অধিকারী হন।
তিনি ২০১৩ সালে জিপিএ ৫.০০ পেয়ে মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে উচ্চমাধ্যমিকে ভর্তি হন বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নটরডেম কলেজ। নটরডেম কলেজ থেকে তিনি কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করেন। পরে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে এল.এল.বি ও এল এল এম ( প্রথম শ্রেণীতে) উত্তীর্ণ হন।
পড়াশোনা শেষ করেই তিনি ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। দুই বছর আগে বরিশাল বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি প্রিলি-রিটেন ও ভাইভায় উত্তীর্ণ হয়ে চুড়ান্তভাবে এডভোকেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হন। এবার নতুন করে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলেন তিনি
