মেহেন্দিগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রাজিব আহসানের মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভা করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য রাজিব আহসান।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদল ও মহিলা দলের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।