নব্বইয়ের দশক থেকে ২০২০—মেহেন্দিগঞ্জের প্রিয় কোকো-১ এখন শুধুই স্মৃতি

লেখক: শরিফুল ইসলাম রুবেল
প্রকাশ: ৪ দিন আগে

একসময় ঢাকা–পাতারহাট নৌপথের যাত্রীদের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ছিল রহমান নেভিগেশন কোং লিঃ-এর এমভি কোকো-১। নব্বইয়ের দশক থেকে প্রায় ২০২০ সাল পর্যন্ত লঞ্চটি দক্ষিণাঞ্চলের মানুষের ঢাকা–পাতারহাট যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

লঞ্চের ডেক, কেবিন, ইঞ্জিনের শব্দ আর নদীর ঢেউ—সব মিলিয়ে কোকো-১ ছিল বহু মানুষের নৌযাত্রার স্মৃতির অংশ। মেহেন্দিগঞ্জ ও পাতারহাটের অসংখ্য যাত্রী নিয়মিত এই লঞ্চে যাতায়াত করতেন।

সময় বদলেছে। সড়ক যোগাযোগের উন্নয়ন, নৌপথের পরিবর্তন ও নাব্যতা সংকটসহ নানা কারণে পুরোনো অনেক লঞ্চের মতো কোকো-১-ও ধীরে ধীরে হারিয়ে যায় নিয়মিত নৌপথ থেকে।

প্রায় তিন দশকের নৌযাত্রার স্মৃতি নিয়ে কোকো-১ এখন আর নদীর বুকে নেই, তবে মেহেন্দিগঞ্জের মানুষের স্মৃতিতে এখনও বেঁচে আছে একসময়ের সেই প্রিয় লঞ্চটি।