মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুরের কাটপট্টি রোডে ধুলিয়ামধ্যে চরের দুধ বিক্রেতা মিঠুন খান-এর দুধ পরীক্ষা করে পানির উপস্থিতি পাওয়া গেছে। এমনটি জানিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর।
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, সকাল ১১টার দিকে ল্যাকটোমিটার দিয়ে পরীক্ষা করলে তার দুধে পানির উপস্থিতি মেলে। তবে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর “মেহেন্দিগঞ্জ প্রতিদিন”-কে জানান, মিঠুন খান দুধে ইচ্ছাকৃতভাবে কোনো পানি মেশাননি। তিনি বিকেলে গাভী থেকে দুধ সংগ্রহ করে ফ্রিজে রেখে পরদিন সকালে বিক্রি করেন।
দীর্ঘ সময় সংরক্ষণের কারণে দুধে হালকা পরিবর্তন হয়ে পরীক্ষায় পানির উপস্থিতি শনাক্ত হতে পারে বলে তিনি জানান। একইসাথে তিনি দুধ বিক্রেতাকে পরামর্শ দেন, গাভী থেকে দুধ সংগ্রহের পর দীর্ঘ সময় ফ্রিজে না রেখে যথাসময়ে তা বিক্রি করতে।
তিনি আরও জানান, মেহেন্দিগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিত পরিদর্শন ও খাদ্যপণ্যের মান পরীক্ষা করা হচ্ছে। খাদ্যে যাতে কোনো ধরনের ভেজাল বা অনিয়ম না হয়, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে এবং এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।
