মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে চার সদস্যকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
পদায়ন অনুযায়ী, সাদিকুর রহমান সিকদার সদস্য থেকে সহ-সভাপতি, মোঃ আব্দুর রহমান সদস্য থেকে যুগ্ম সাধারণ সম্পাদক, আতিকুর রহমান প্রচার সম্পাদক থেকে সাংগঠনিক সম্পাদক এবং সাইদুল ইসলাম তানবীর সদস্য থেকে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সাংবাদিক ইউনিয়নের কার্যক্রমকে আরও বেগবান, সুসংগঠিত ও কার্যকর করতে এই পদায়ন করা হয়েছে। নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
নবনিযুক্ত প্রচার সম্পাদক সাইদুল ইসলাম দায়িত্ব প্রদান করায় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের ভাবমূর্তি অক্ষুণ্ন রেখে সংগঠনের প্রচার কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”
সাংবাদিক মহলে এ পদায়নকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন দায়িত্বপ্রাপ্তদের সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে।
