শিক্ষা সেবায় সুনামের সাথে অগ্রণী ভূমিকা এবং সমাজ সেবায় অনন্যসাধারণ অবদান রাখার জন্য আন্তর্জাতিক সম্মাননা ‘নেলসন ম্যান্ডেলা পিস এওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিক, আলীগঞ্জ ইসলামিয়া আলিম মাদরাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন কামাল। গত ১৮ জুলাই শনিবার বিকাল ৫টায় রাজধানী ঢাকার বিজয়নগরের ফাইভ স্টার হোটেল অরনেটের সেমিনার কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস সোসাইটি ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক ও ধারাবাহিক অনুষ্ঠানে দেশের বরেণ্য শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষা বিস্তার এবং সমাজ সংস্কারে অধ্যাপক রুহুল আমিন কামালের এই স্বীকৃতি এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
