বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪নং শ্রীপুর ইউনিয়নের চর ফেনুয়া গ্রামে পরকীয়ার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে ভোলার চর চটকিমারা এলাকায় ছনিয়া আক্তার নামে এক গৃহবধূকে ফেরদৌস নামের এক ব্যক্তির সঙ্গে আটক করেন তার স্বামী আল আমিন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, অভিযুক্ত দুজনের বাড়িই শ্রীপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার ৮নং ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, ছনিয়া আক্তার ও ফেরদৌস দীর্ঘদিন ধরে ধর্মীয় ভাই-বোন পরিচয়ে চলাফেরা করলেও তাদের মধ্যে প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী আরও জানান, প্রায় ২০ দিন আগেও তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছনিয়ার স্বামী আল আমিন তাদের আটক করেন। এছাড়াও এর আগে চট্টগ্রামের বাইজিদ এলাকায় গিয়ে ছনিয়া আক্তার ও ফেরদৌস প্রায় আট দিন অবস্থান করেছিলেন বলেও অভিযোগ করেছেন আল আমিন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌস পেশায় জেলে হিসেবে কাজ করেন। অন্যদিকে ছনিয়া আক্তার চার সন্তানের জননী এবং ফেরদৌসও বিবাহিত; তার এক ছেলে সন্তান রয়েছে।
বর্তমানে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
