মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদকের পদত্যাগ

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

ব্যক্তিগত ও বিশেষ কারণ দেখিয়ে মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ সাইদুল ইসলাম তানভির।

১৬ মে ২০২৬ তারিখে সভাপতি/সম্পাদক বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি জানান, ওই দিন থেকেই স্বেচ্ছায় ও সম্পূর্ণ সেচ্ছায় সংগঠনের সকল পদ, দায়িত্ব ও কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি দিয়েছেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, এই পদত্যাগপত্র কার্যকর হওয়ার জন্য সংগঠনের কোনো অনুমোদন বা স্বাক্ষরের প্রয়োজন হবে না। একইসাথে তিনি মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয় সূত্রে জানা গেছে, পদত্যাগপত্রটি ১৬-০৫-২০২৬ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।