মুলাদীর সফিপুরের নাহিদ হাসান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত

লেখক: নিউজ ডেস্ক। মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ২ মাস আগে

বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের প্যাদা বাড়ীর মোঃ আক্তার হোসেনের ছেলে মোঃ নাহিদ হাসান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, ঢাকার একটি কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি ২০২০ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই তার রাজনৈতিক পথচলা শুরু হয়।
দীর্ঘদিনের তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম ও সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, তার এ সাফল্যে নিজ এলাকা মুলাদী ও সফিপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা