মেহেন্দিগঞ্জ উপজেলার ১০নং আলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চর মহিষা গ্রামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৬৫ বছর বয়সী দুলাল জমাদারকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনগন। গত ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুলাল জমাদার মেয়েটিকে তার মাছের ঘেরে নিয়ে গিয়ে শারীরিকভাবে নিপীড়ন ও অশ্লীল কথাবার্তা বলেন। এ সময় মেয়েটি চিৎকার করলে তাকে ছেড়ে দেন তিনি।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে শুক্রবার সকালে দুলাল জমাদার এলাকায় এসে অভিযোগটি মিথ্যা বলে প্রচার করতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
দুলাল জমাদার ৮নং চর গোপালপুর ইউনিয়নের বাসিন্দা। তার ঘরে অসুস্থ স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের ঘটনার অভিযোগ উঠেছিল এবং সেসব ঘটনা স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। একবার এক ছেলেকে শ্লীলতাহানির অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল বলে জানান তারা।
তবে দুলাল জমাদার দাবি করেছেন, মাছের ঘেরের জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।
ইতিমধ্যে তাকে গণধোলাই এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে বিভিন্ন বিরূপ মন্তব্য দেখা যায় বেশিরভাগ কমেন্ট এমন এসেছেন যে তার উত্তম বিচার হওয়া উচিত তবে কেউ কেউ মন্তব্য করেছেন বিষয়টি হয়তো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।
