মেহেন্দিগঞ্জের তরুণ লেখক এস এম ফয়সাল চট্টগ্রামে সংবর্ধিত

লেখক: Imran Khan
প্রকাশ: ৩ মাস আগে

Spread of Islam Foundation কর্তৃক আয়োজিত ৯ম সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্থান মেরিটাইম মিউজিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের সংকটময় সময়ে সাহসী ভূমিকা রেখে মানবতার পক্ষে কবিতা ও গ্রন্থ রচনার জন্য মেহেন্দিগঞ্জের কৃতিসন্তান, তরুণ লেখক ও গীতিকার এস এম ফয়সাল-কে বিশিষ্ট লেখক ও সাহিত্যিক হিসেবে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ জামাল উদ্দিন ইকবাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা আবুল কালাম।

এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সীরাতভিত্তিক জ্ঞান ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।