“ভক্তির রথে এগিয়ে চলুক ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির পথ” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে পালিত হয়েছে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী রথযাত্রা উৎসব। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির, শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর মন্দির ও শ্রী শ্রী মদন মোহন ঠাকুর মন্দিরে একযোগে রথযাত্রা অনুষ্ঠান উদযাপিত হয়েছে।মেহেন্দিগঞ্জের স্ব-স্ব মন্দিরে শত শত সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে রথযাত্রার রশি টেনে, ভোগ রাগ ও প্রসাদ বিতরণের মধ্যদিয়ে রথযাত্রা অনুষ্ঠান শেষ হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ গণমাধ্যমেকে জানান, রথযাত্রা হলো সনাতন ধর্মে শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে গুন্ডিচা মন্দির গমন করে। রথের রশি টানা হলো মানুষের আধ্যাত্মিক মুক্তির প্রতীক। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে মহা ধুমধামে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উদযাপিত হয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তি কামনায় মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়েছে বলে জানান তিনি।
