আলীগঞ্জ আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

ধূলখোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আলীগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মরহুম মাওলানা মো. ইদ্রিস হুজুর, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মরণে প্রাক্তন ছাত্র ফোরাম-এর উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল চারটায় রাজধানীর মিরপুর-১০ নম্বরের ‘পিয়াংকিং চাইনিজ রেস্টুরেন্টে’ এই আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীগঞ্জ মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এটিএম মঞ্জুরুল কাদির (তাহের হুজুর)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মরণসভা ও দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মো. কবির হোসেন মাতাব্বর। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মো: শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো: হাসান মাহমুদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূলখোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রাক্তন ছাত্র মোজাম্মেল হক, প্রথম ব্যাচের শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্র ফোরামের উপদেষ্টা হাফেজ মো. আবুল বাশার। ছাত্র ফোরামের উপদেষ্টা ডক্টর কে এ এম সাইফুল ইসলাম, এম এ জসিম, ওবায়দুল্লাহ বাদল, হিজলা পিএন এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ,
সহ মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. কবির হোসেন মাতাব্বর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আমরা যেন এর চেয়েও সুন্দর আয়োজন উপহার দিতে পারি, সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি, ইনশাআল্লাহ।