নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসান, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পাতারহাট সরকারি মুসলিম মডেল হাইস্কুল অ্যালামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত প্রথম কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ‘বার্ডস আই’ রেস্তোরাঁয় এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় অ্যালামনাই এসোসিয়েশনের নবনির্বাচিত প্রথম কার্যনির্বাহী পরিষদের সদস্যরা প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রীয় দায়িত্ব পালনের শত ব্যস্ততার মাঝেও সময় দিয়ে অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং আপ্যায়ন করায় প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পরিষদের নেতৃবৃন্দ।
একই সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণকারী অ্যালামনাই এসোসিয়েশনের সম্মানিত সদস্যদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।
পাতারহাট সরকারি মুসলিম মডেল হাইস্কুলের সাবেক শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
