মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সভা

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় মেহেন্দিগঞ্জের বালুর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম রবিনের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা,পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহিন লিটন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ শিকদার আরজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার ও সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত সোহাগ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম।

এ ছাড়া উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী র‍্যালি ও সভায় অংশগ্রহণ করেন।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় সংগঠনের নেতারা দলের ঐক্য, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বক্তব্য দেন।