বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উপজেলা ৫০০ আসনবিশিষ্ট মাল্টিপারপাস হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন।
সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের স্মৃতি ও আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা আরও বলেন, ‘৩৬ জুলাই’ প্রতীকী নামেই হোক, এই দিনটি প্রজন্মের পর প্রজন্ম বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
