বই পড়া কর্মসূচিতে ১৩৮ পুরস্কার অর্জন, বরিশাল বিভাগে শ্রেষ্ঠ সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বিশ্ব সাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় স্কুল পর্যায়ের বই পড়া কর্মসূচি-২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বরিশালের মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়।

এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৯ জন সেরা পাঠকসহ মোট ১৩৮টি পুরস্কার অর্জন করে বরিশাল বিভাগের শ্রেষ্ঠত্ব লাভ করেছে। এই কৃতিত্বের মাধ্যমে বিদ্যালয়টি আবারও শিক্ষাক্ষেত্রে নিজেদের সাফল্যের ধারাবাহিকতা প্রমাণ করেছে।

এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কারপ্রাপ্ত সকল মেধাবী শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও শিক্ষার্থীরা বই পড়ার অভ্যাস গড়ে তুলে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।