বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর-সেফালী এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি সুপারি গাছের সাঁকো নির্মাণ করা হয়েছে। বরিশাল উত্তর জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মোনতাসির মামুন সোহাগের নিজ উদ্যোগ ও অর্থায়নে সাঁকোটি নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে যাতায়াতের উপযুক্ত ব্যবস্থা না থাকায় বৃদ্ধ, শিশু ও স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নজরে আসার পর মোনতাসির মামুন সোহাগ দ্রুত সাঁকো নির্মাণের উদ্যোগ নেন। ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, মোনতাসির মামুন সোহাগ সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি একজন জনসেবক হিসেবে মানুষের পাশে থাকাই তাঁর মূল লক্ষ্য।
উল্লেখ্য, সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি নিজ অর্থায়নে দুটি কোরবানির পশু জবাই করে সাধারণ মানুষের মাঝে মাংস বিতরণ করেন। এছাড়াও প্রায় ৩০০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করে প্রশংসিত হন। তাঁর এসব মানবিক কর্মকাণ্ড স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয়দের মতে, চর-সেফালী এলাকায় সাঁকো নির্মাণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মোনতাসির মামুন সোহাগ সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
