মেহেন্দিগঞ্জের আকাশে হঠাৎ যুদ্ধ বিমানের মহড়া আতঙ্কিত এলাকাবাসী

লেখক: নিউজ ডেস্ক: মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৩ মাস আগে

মেহেন্দিগঞ্জের আকাশে হঠাৎ যুদ্ধ বিমানের মহড়া আতঙ্কিত এলাকাবাসী, তবে বিমান বাহিনীর একটি বিশ্বস্ত সূত্র মেহেন্দিগঞ্জ প্রতিদিনকে জানিয়েছেন,
এটি কোন যুদ্ধ নয় এটি বাৎসরিক সামরিক মহড়া অর্থাৎ যুদ্ধকালীন প্রশিক্ষণ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক মিগ২৯ এবং F17 যুদ্ধবিমান দিয়ে প্রশিক্ষণ চলছে।
তারই অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপর দিয়ে F17 যুদ্ধ বিমান মহড়া চালিয়েছে।
এ মহড়া আগামীকাল এবং তারপরদিনও চলবে। তবে আগামীকাল এবং তারপরদিনও মেহেন্দিগঞ্জের আকাশে মহড়া দেয়া হবে কিনা এই বিষয়টি নিশ্চিত নয়।
০৭ এপ্রিল ২০২৬ দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপর দিয়ে এই সামরিক মহড়া চালানো হয়।
আইএসপিআর জানিয়েছেন, ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন আকাশসীমায় এই মহড়া চালানো হয়।