মেহেন্দিগঞ্জ উপজেলার লেংঙ্গুটিয়া এলাকায় প্রভাতী ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত প্রভাতী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ আজ শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলায় মুখোমুখি হবে চৌকশ ষোল এবং জাঙ্গালিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড দল। জমজমাট এ ফাইনাল ম্যাচকে ঘিরে এলাকাজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব গিয়াস উদ্দিন দিপেন, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শিহাব আহমেদ সেলিম, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা; জনাব সালাউদ্দিন পিপলু, আহ্বায়ক, জাতীয়তাবাদী যুবদল, বরিশাল জেলা (উত্তর); এবং সৈয়দ নাঈম ইসলাম তুহিন, আহ্বায়ক, জাতীয়তাবাদী যুবদল, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের সফল সমাপ্তি উপলক্ষে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের জনসাধারণকে ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে খেলা শেষে।
