নসিমন দুর্ঘটনায় মাত্র ১৯ বছর বয়সে না ফেরার দেশে মেহেন্দিগঞ্জের (মেহেদী হাসান)।

লেখক: Imran Khan
প্রকাশ: ১ মাস আগে

মেহেন্দিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (১৯) নামের এক তরুণ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদারতলী-কাশিপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী নসিমন উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

**ঘটনার বিবরণ:**

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে পণ্যবোঝাই নসিমনটি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এসময় চালক মেহেদী নসিমনের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মেহেদী চানপুর ইউনিয়নের খন্তাখালি গ্রামের জয়নাল সরদারের বড় ছেলে।

**অকাল প্রয়াণে শোকের ছায়া:**

অভাবের সংসারে হাল ধরতে অল্প বয়সেই জীবিকার যুদ্ধে নেমেছিলেন মেহেদী। পরিবারের বড় সন্তান হিসেবে উপার্জনের দায়িত্ব কাঁধে নিয়ে নসিমন চালানো শুরু করেছিলেন তিনি। কিন্তু একটি দুর্ঘটনা মাত্র ১৯ বছর বয়সেই তার জীবনের সব স্বপ্ন কেড়ে নিল।

মেহেদীর এই অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। মেধাবী ও পরিশ্রমী এই তরুণের মৃত্যুতে সহপাঠি, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এ

সেছে।