মেহেন্দিগঞ্জে অভিযানে বিপুল জাটকা জব্দ, এতিমখানায় বিতরণ করবে মৎস্য বিভাগ

লেখক: নিউজ ডেস্ক | মেহেন্দিগঞ্জ প্রতিদিন
প্রকাশ: ৩ মাস আগে

মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা , তেঁতুললিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাটকা মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। উপজেলা মৎস্য অফিসার ওমর সানির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি বিশেষ টিম অংশ নেয়।

বৃহস্পতিবার গভীর রাতে এসব মাছ জব্দ করা হয়। পরে শুক্রবার সকালে সেগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে মৎস্য অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রিয়াজুর রহমানের তত্ত্বাবধানে।

অভিযানে টিম সদস্য জাহিদ হাসানের তত্ত্বাবধানে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাধা জাল, চরঘেরা জাল ও অবৈধ কারেন্ট জালসহ বিপুল পরিমাণ এক ইঞ্চি আকারের জাটকা মাছ জব্দ করা হয়।
মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এসব জাটকা মাছ মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে। সহকারী মৎস্য অফিসার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন বন্ধ করা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।