আলিমাবাদ ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখক: সাইফুল ইসলাম
প্রকাশ: ৩ মাস আগে

১০ নং আলিমাবাদ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর, বুধবার, মাঝকাজী গ্রামের তালুকদার বাড়ির আঙিনায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিমাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আসাদুল আকন, সাবেক যুবদল সভাপতি মাইনুদ্দিন মৃধা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সদস্য সাহিদ আফ্রিদি নোমান, যুবনেতা সাদ্দাম খানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আমন্ত্রিত জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ ও কর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের আলিমাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মোসাম্মৎ নাসিমা বেগম।

আলোচনা সভায় অতিথিবৃন্দ জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান এবং জাতীয়তাবাদী মহিলা দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বক্তব্যের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও মহিলা দলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে কেক কেটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

 

পরিশেষে জাতীয়তাবাদী মহিলা দলের আলিমাবাদ ইউনিয়ন শাখার সদস্য সচিব সুমা বেগম এবং সভাপতি মোসাম্মৎ নাসিমা বেগমের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।