মেহেন্দিগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ২ হাজার বৃক্ষ রোপণ করলেন প্রতিমন্ত্রী রাজীব আহসান

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ২ হাজার বৃক্ষ রোপণ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চর এককরিয়া ইউনিয়নের দাদপুর খেলার মাঠ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুরু হয়।

পরে উত্তর উলানিয়ার লক্ষ্মীপুর এলাকার নতুন সড়ক, ৫ নম্বর সদর ইউনিয়নের বাজিতখা এলাকা এবং ৯ নম্বর জাঙ্গালিয়া ইউনিয়নের আমিরগঞ্জ নতুন সড়ক এলাকায় নিজ হাতে বৃক্ষ রোপণ করেন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় ২ হাজার গাছ রোপণ করা হয়।

এদিকে সকাল থেকেই বৈরী আবহাওয়া ও মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী রাজীব আহসানের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।

এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।