‘নদীর পাড়ের পাঠশালায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে’— বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষামূলক নাটক প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিদ্যালয় একটি কক্ষে সূর্য তরঙ্গ যুব সেবা সংঘের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি এবং পড়াশোনার প্রতি আগ্রহ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজনে শিক্ষার্থীদের জন্য রাসেদ সিমান্তর অভিনীত শিক্ষামূলক নাটক ‘শিক্ষা সফর’ প্রদর্শন করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান যাচাই এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে কুইজ প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন ও শিক্ষক-শিক্ষার্থী এবং সূর্য তরঙ্গ যুব সেবা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
