মেহেন্দিগঞ্জে মা-মেয়েকে অচেতন করে ঘরের দরজা ভেঙে টাকা-স্বর্ণালংকার চুরি।

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে

বরিশালের মেহেন্দিগঞ্জে ঘরের দরজা ভেঙে মা-মেয়েকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও চুরি । ঘটনাটি ঘটেছে মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সুইচগেট এলাকায়।

শুক্রবার (৭ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জেলে মাসুদ বেপারীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার সময় ঘরের ভেতরে থাকা মা ও মেয়েকে অচেতন করে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। পরে তারা ঘর থেকে প্রায় ৫৭ হাজার টাকা নগদ, ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন যার বর্তমান মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা , একটি নুপুর, একটি মোবাইল ফোন নিয়ে যায়।

এছাড়া চুরি হওয়া মোবাইল ফোনে থাকা বিকাশের মাধ্যমে প্রায় ৩ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, বিকাশের পাসওয়ার্ড জানা ছাড়া মোবাইল থেকে টাকা নেওয়া সম্ভব নয়। তাই ঘটনার সঙ্গে পরিচিত বা আশপাশের কেউ জড়িত থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। তবে এ বিষয়ে এখনো কারও বিরুদ্ধে নিশ্চিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ঘটনার পর বিষয়টি মেহেন্দিগঞ্জ থানায় জানানো হয়েছে  বলে পরিবার সূত্রে জানা গেছে।