পাতারহাট ইসলামিয়া ফাযিল মাদরাসার দাখিল-২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার প্রতিষ্ঠান থেকে মোট ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন উত্তীর্ণ এবং ৫৬ জন অকৃতকার্য* হয়েছে। পাশের হার ৫৮.৫১%।
এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানের দুই প্রধান ছাত্র সংগঠনের শাখা সেক্রেটারিগণও অংশগ্রহণ করেন।
ফলাফলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাতারহাট ইসলামিয়া ফাযিল মাদরাসা শাখার সেক্রেটারি হাফেজ ছিয়াম আহমেদ কৃতিত্বের সাথে জিপিএ ৫.০ (A+) পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল পাতারহাট ইসলামিয়া ফাযিল মাদরাসা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আহমদ জাবের জিপিএ ৩.১৯ (B Grade) পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
দুই সংগঠনের শীর্ষ নেতার উত্তীর্ণ হওয়ার খবরে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রশিবির নেতার জিপিএ-৫ পাওয়ায় সংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন।
স্থানীয় অভিভাবকরা ফলাফলে পাশের হার বাড়াতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ কেয়ারের পরামর্শ দিয়েছেন।
