জুলাই গণঅভ্যুত্থান দিবসে মেহেন্দিগঞ্জে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) বিকেলে মেহেন্দিগঞ্জে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখা।

দলীয় সূত্রে জানা গেছে, বিকেলে হাসপাতাল রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে কর্মসূচি শুরু হবে। উপজেলা শাখার সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন-এর নেতৃত্বে সমাবেশ শেষে একটি গণমিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ উপজেলা শাখাও এ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছে।