বিশিষ্ট লঞ্চ ব্যবসায়ী নিজামুল হক জমাদ্দারের সহধর্মিণীর মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ, হাজারো মানুষের ঢল

লেখক: নিউজ ডেস্ক।
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মাতা এবং মেহেন্দিগঞ্জের বিশিষ্ট লঞ্চ ব্যবসায়ী নিজামুল হক জমাদ্দারের সহধর্মিণী মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দলমত নির্বিশেষে সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাজারো মানুষের সমাগম ঘটে।

গত ২৫ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় ২৭ জুন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, নারী নেত্রীসহ (মহিলা দল) বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্যান্ডেলজুড়ে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় উপস্থিত সবাই মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মহান আল্লাহর দরবারে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।